হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ওমর ও মানিক গ্রেপ্তার

প্রকাশ: 12 September 2026, 01:16 AM পড়া হয়েছে: ২২ বার
Oplus_16908288

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাটের চরাঞ্চল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩) ও মানিক মিয়া (৩৬)। ওমর আলী ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে এবং মানিক মিয়া বাবুর আলীর ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০টি ভারতীয় ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মুঠোফোন এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯ হাজার টাকা।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!