নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ১অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন ও বিশেষ অতিথিবৃন্দ সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, থানা অফিসার ইনচার্জ,প্রমুখ উপস্থিত থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবার ও আহত সংগ্রামীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে এক অভূতপূর্ব সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের এই বীরত্বগাথা নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকা সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply