হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বদলগাছীতে খাড়িতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: 26 July 2026, 06:09 PM পড়া হয়েছে: বার


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী নুর ইসলাম (২২)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুপুরে কার্তিকাহার গ্রামের একটি খাড়িতে গোসল করতে নামেন নুর ইসলাম। তিনি পানিতে ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ পরও ওপরে না উঠলে উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও তাকে খুঁজতে পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যান।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের পানির নিচ থেকে তুলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!