হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিম সরকারের ইন্তেকাল

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৯৮ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অন্যতম ভাষা সৈনিক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল করিম সরকার আর নেই। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১৭ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের চড়ুয়া পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম অ্যাডভোকেট আব্দুল করিম সরকার কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রয়াত সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর পিতা। ভাষা আন্দোলনে তার অবদান ও আইন পেশায় দীর্ঘদিনের নিষ্ঠা তাকে জেলায় একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল।

তার মৃত্যুতে কুড়িগ্রামসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম জজকোর্ট সংলগ্ন কালেক্টরেট ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মাসান টিভির পক্ষ থেকে এই মহান ভাষা আন্দোলনের সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!