হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের বেসরকারি বিজয়

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৬ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮২৪ ভোট।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ এ মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটার রয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন। এ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৮৭ হাজার ৮৬২ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৫৭৮ ভোট।
অন্যদিকে ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৬ হাজার ৭৮৬ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৫১ হাজার ৭৭৮ ভোট।
এই আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারী রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই এবং ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে গত ৮ ফেব্রুয়ারি কয়েকজন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে জানা গেছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াত সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-১ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতা ছিল উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!