খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া নির্বাচনী মাঠে নেমে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে পানছড়ি উপজেলার চৌধুরী পাড়া, কলোনি পাড়া, লোগাং ও উল্টাছড়ি এলাকায় ধারাবাহিক পথসভা করেন তিনি।
পথসভায় বক্তব্যকালে ওয়াদুদ ভূইয়া হেডম্যান ও কার্বারিদের উদ্দেশে বলেন, “আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সবাই মিলে করব।” তিনি পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা প্রতিহত করে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আপনারা যদি ১২ তারিখ ধানের শীষের জন্য একটু কষ্ট করেন, তাহলে আমি আগামী পাঁচ বছর আপনাদের জন্য নিরলসভাবে কাজ করব।” এ সময় তিনি পাহাড়ের শান্তি, উন্নয়ন ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক ছাত্রদলের সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
নির্বাচনী পথসভাকে ঘিরে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কুড়িগ্রাম
খাগড়াছড়িতে নির্বাচনী মাঠে ওয়াদুদ ভূইয়া: ঐক্য ও সম্প্রীতির বার্তা
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply