কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে তিন দিনের কর্মবিরতির ডাক দেন কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মচারীরা।
এতে বক্তব্য রাখেন জেলা ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতির সভাপতি এরশাদুল হক, সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, স্বাস্থ্য বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম হিরা, সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

Leave a Reply