নিজস্ব প্রতিবেদক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বছর কামিল পর্যায়ে ভর্তি ফি গত শিক্ষাবর্ষের তুলনায় প্রায় ৪৩ দশমিক ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
ভর্তি যোগ্যতা অনুযায়ী, ফাজিল (পাস) ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা ২০২৩ ও ২০২৪ সালে উত্তীর্ণ নিয়মিত ছাত্র-ছাত্রীরা কামিল ১ম পর্বে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি ফাজিল (অনার্স) ও কামিল (এক বছর মেয়াদি) ডিগ্রিধারীরাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ পাবেন। এছাড়া পূর্বে কামিল (দুই বছর মেয়াদি) ডিগ্রি অর্জনকারীরা অন্য যে কোনো বিষয়ে পুনরায় নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হতে পারবেন।
ফি বৃদ্ধির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে কামিল পর্যায়ের মোট ভর্তি ফি ছিল ১ হাজার ৬৫ টাকা। চলতি ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে তা বৃদ্ধি করে ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত ৪৬৫ টাকা ফি গুনতে হবে।
নতুন নির্ধারিত ফি কাঠামো অনুযায়ী—
আবেদন ফি ৪০০ টাকা,
রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা,
ভর্তি ফি ৪০০ টাকা,
বিশ্ব আরবি ভাষা দিবস ফি ৫০ টাকা,
ক্রীড়া ও সংস্কৃতি ফি ৫০ টাকা এবং
রোভার স্কাউটস ও বিএনসিসি ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিলম্ব ফি ব্যতীত মোট প্রদেয় ফি দাঁড়াচ্ছে ১ হাজার ৫৩০ টাকা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে। নির্ধারিত সময় অতিক্রম করলে অতিরিক্ত বিলম্ব ফি প্রদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট মাদরাসার নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
কুড়িগ্রাম
৪৩ শতাংশ ফি বৃদ্ধি করে ইআবিতে কামিল ১ম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮৯৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
2 hours আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply