হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ১১ পদে লড়ছেন ২৪ প্রার্থী

প্রকাশ: 14 November 2026, 11:15 AM পড়া হয়েছে: ১০৯৬ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সোনাহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯২ জন। ইউনিয়নের মোট ১৭টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আনোয়ার হোসেন (গরুর গাড়ি) ও মোঃ আব্দুল বাতেন (ছাতা)। সিনিয়র সহসভাপতি পদে মোঃ মোখলেছুর রহমান (আম) ও মোঃ এনামুল হক (হাতি)। সহসভাপতি পদে মোঃ আলমগীর হোসেন (বেলচা) ও মোঃ আশরাফুল আলম (চাকা)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শফিকুল ইসলাম বাবু (মোরগ), মোঃ শফিকুল ইসলাম শফি (রিকশা) ও মোঃ সাইফুর রহমান (তালা)। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম (হাঁস) ও মোঃ মানিক উদ্দিন (বাঘ)।

সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ ফজলুল হক (আপেল) ও মোঃ হাশর উদ্দিন (উড়োজাহাজ)। সড়ক সম্পাদক পদে মোঃ আব্দুর রহমান (দেয়াল ঘড়ি) ও মোঃ নুর হোসেন (গোলাপ ফুল)। দুর্যোগ ও ত্রাণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম (ট্রাক) ও মোঃ আবু বক্কর সিদ্দিক (ঢোল)।

প্রচার সম্পাদক পদে মোঃ আবু সায়েম (ঘুড়ি), মোঃ সোহেল রানা (পানির বোতল) ও মোঃ নূর ইসলাম (তারা)। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহাবুল ইসলাম (গরু), মোঃ মজিবর রহমান (কবুতর), মোঃ রিপন মিয়া (লাটিম) ও মঈনুল ইসলাম (কুঁড়েঘর)।

অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে মোঃ মোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহিম, অর্থ সম্পাদক পদে মোঃ মোজাহার আলী, দপ্তর সম্পাদক পদে মোঃ ফরিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে মোঃ ওয়াসিম আলী।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন ভূরুঙ্গামারী থানা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্য এবং গ্রাম পুলিশ। তাঁদের উপস্থিতিতে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে সোনাহাট স্থলবন্দর এলাকার শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী তিন বছরের জন্য ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!