গাইবান্ধা প্রতিনিধি :
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় মোতায়েনকৃত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (১২ জানুয়ারি) গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন,
“একটি উৎসবমুখর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টি করবে এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহায়ক হবে।”
সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্ট্রাইকিং ফোর্সের ক্যাম্প পরিদর্শন শেষে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন দ্বৈত নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর সদস্যরা নির্ধারিত এলাকায় অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করছেন।
কুড়িগ্রাম
সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক
প্রকাশ: 13 January 2026, 05:19 PM
পড়া হয়েছে: ৫৬০৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
5 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply