সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর–কামারখন্দ নির্বাচনী আসনে মহিলা জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে প্রথমবারের মতো বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদর–কামারখন্দ আসনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন সদর–কামারখন্দ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক আব্দুল লতিফ, শহর সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ মহিলা জামায়াতের জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি শহরের বাজার স্টেশন থেকে শুরু হয়ে পৌরসভা সড়ক, প্রেসক্লাব ও এসএস রোড প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রায় কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, নারীদের ওপর নির্যাতন ও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রচার কার্যক্রমে নারীদের অংশগ্রহণে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল।
বক্তারা অবিলম্বে এ ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানান এবং নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে শহরবাসীরা মন্তব্য করেন, স্বাধীনতার পর সিরাজগঞ্জ শহরে এত বড় মহিলা বিক্ষোভ মিছিল আগে কখনো দেখা যায়নি, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
কুড়িগ্রাম
সিরাজগঞ্জে নারী নির্যাতন ও প্রচার কাজে বাধার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৯ বার
বিজ্ঞাপন

Leave a Reply