ভূরুঙ্গামারী প্রতিনিধি:
আজ ২২ মে বঙ্গ সোনাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননেতা মরহুম আহাম্মদ হোসেন মন্ডলের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মরহুম আহাম্মদ হোসেন মন্ডল দীর্ঘদিন বঙ্গ সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান, মরহুমের আদর্শ ও মানবিক কর্মকাণ্ড আজও এলাকাবাসীর মাঝে স্মরণীয় হয়ে রয়েছে।

Leave a Reply