সাতক্ষীরা প্রতিনিধি:
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে পরিবারে আয়ের সুযোগ বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
১২ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারী (১২ জন নারী ও ৬ জন পুরুষ) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একই দিনে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন একই দপ্তরের ভিএফএ সুদীপ্ত বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওমর ফারুক, প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস ও কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল।
প্রধান অতিথি ডাঃ সুব্রত কুমার বিশ্বাস বলেন, “শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নে জনগণকে মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে। ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। এই জ্ঞান কাজে লাগিয়ে বাড়িতে সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করলে পুষ্টির চাহিদা পূরণ সম্ভব এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।”
প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে প্রাকৃতিক ও সঠিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন শেখানোর পাশাপাশি ক্ষুদ্র কৃষক ও পরিবারে আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম
শ্যামনগরে পরিবারে আয় ও পুষ্টি বৃদ্ধির জন্য হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
প্রকাশ: 12 January 2026, 09:36 PM
পড়া হয়েছে: ৩৯০৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
7 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply