শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার স্থগিত হওয়া তিনটি আসনের নির্বাচনী প্রচারণা আজ রাতের পর থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।
আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে নিরাপত্তা জোরদার, ভোটকেন্দ্র প্রস্তুত এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিতভাবে কাজ চলছে।
নির্বাচনী মাঠে ইতোমধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. মাহমুদুল হক রুবেল এবং জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
উভয় প্রার্থীই শেষ সময় পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করেছেন। নির্বাচনী এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ছিল ব্যাপক উপস্থিতি।
আগামী ৯ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply