খুলনা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে খুলনা মহানগর বিএনপির খানজাহান আলী থানা সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং থানা বিএনপির সদস্য মো. সাহেদুজ্জামান জুম্মান। মিডিয়া সেল সূত্রে জানা গেছে, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তারা দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিএনপি মনিটরিং সেলের সুপারিশের ভিত্তিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ২১ জানুয়ারি রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মিডিয়া সেল আরও জানায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও কার্যক্রমকে আরও গতিশীল করতে মনিটরিং কার্যক্রম সক্রিয় করেছে।
কুড়িগ্রাম
শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে খুলনা মহানগর বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশ: 20 January 2026, 07:22 PM
পড়া হয়েছে: ৬১৬৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 hour আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply