হোম / অপরাধ
অপরাধ

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: 15 November 2026, 07:38 PM পড়া হয়েছে: ৯৪৬ বার

‎

‎লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটে তুচ্ছ ঘটনায় হাফেজ মোঃ শহিদুল ইসলাম নামে এক  মাদ্রসা শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে  রোববার (১৫ নভেম্বর) বিকালে লালমনিরহাট জজ কোর্টের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। জানা যায় ওই শিক্ষক

মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষকসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

‎মানববন্ধন  বক্তাগণ লালমনিরহাটের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফেজ মোঃ শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদ জানান।

‎

‎ভুক্তভোগী হাফেজ শহিদুল ইসলামের অভিযোগ, লালমনিরহাট জেলা জজ আদালতের পিয়ন মাসুদ রানা ও তাঁর বাবা জেলা জজ আদালত মসজিদের ইমাম মো. ইমদাদুল হক তার উপর অতর্কিতভাবে হামলা চালায়।  এ সময় তাঁকে চর-থাপ্পড়, কিল-ঘুষি ও জুতা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মানহানী করা হয়। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপরও তাঁকে লাথি মারা হয়। পরে লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎

‎পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে  বাড়িতে পৌঁছে দেন। 

‎

‎মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি একজন শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির ওপর এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!