লালমনিরহাট প্রতিনিধি | ২৮ জানুয়ারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ইউএসএ তৈরী একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বিজিবির মহাপরিচালকের দিকনির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি’র নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পলিথিনে মোড়ানো অবস্থায় মালিকবিহীন একটি ইউএসএ তৈরী বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ৩টি সংসদীয় আসনের অন্তর্গত ৫টি উপজেলায় সর্বমোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
অপরাধ
লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ইউএসএ তৈরী বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩০০৬ বার
লালমনিরহাটের মোগলহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ইউএসএ তৈরী বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের আসামিদের পুনর্বহাল চেষ্টায় বিদ্যালয়ে উত্তেজনা,আপিল গোপন রেখে যোগদানের চেষ্টা, শিক্ষক-অভিভাবকদের তীব্র প্রতিবাদ
10 hours আগে
দেবীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাদকসেবীর কারাদণ্ড
1 day আগে

Leave a Reply