হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৫৫ বার
রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা রৌমারী সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৩৫ বিজিবি পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, পুশইন এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। দিন-রাত পালাক্রমে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছেন। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পথে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঘটনা ঘটতে না পারে, সে লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। একই সঙ্গে মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধেও পরিচালনা করা হচ্ছে বিশেষ অভিযান।

স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। কোনো সন্দেহজনক ব্যক্তি বা চলাচল চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!