হোম / অপরাধ
অপরাধ

রেলকে আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার আহবান আরজেএ’র

প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৭৮ বার

চট্টগ্রাম ব্যুরো

দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই যোগাযোগ ব্যবস্থার স্বার্থে রেলকে আরও আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার প্রতি গুরুত্বারোপ করেছেন রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সাংবাদিক সমাজ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরজেএ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। তাসফিয়া গার্ডেনে আয়োজিত ইফতার মাহফিল সংগঠনের সদস্য সাংবাদিক মো.গিয়াস উদ্দিন লিটনের পিতা এবং নুর মোহাম্মদ রানার মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে।
সংগঠনের সভাপতি ও দৈনিক সকালের সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে ও সদস্য তানভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক ইকবাল, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমআর মঞ্জু, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোছাইন, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, কামাল পারভেজ, ক্যাবের সেলিম জাহাঙ্গীর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সোবাহান।

এসময় বক্তারা আরো বলেন, সড়কপথের ওপর বাড়তি চাপ কমাতে এবং পরিবেশবান্ধব যোগাযোগ নিশ্চিত করতে রেল খাতকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করা জরুরি। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন সেবা দিয়ে আসছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা, পর্যাপ্ত কোচ ও ইঞ্জিনের অভাব, এবং কিছু রুটে ধীরগতির কারণে কাঙ্ক্ষিত মানের সেবা নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় এখনো সরাসরি রেল সংযোগ নেই। এক্ষেত্রে নতুন রেললাইন স্থাপন, ডাবল লাইন ও ডুয়েল গেজ সম্প্রসারণ, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু এবং বৈদ্যুতিক ট্রেন সংযোজনের মাধ্যমে রেল ব্যবস্থাকে যুগোপযোগী করা সম্ভব। পাশাপাশি অনলাইন টিকিটিং ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা আরও কার্যকর করলে যাত্রীসেবা ও রেলের আয় বাড়বে। রেলের পরিত্যাক্ত জমি বাণিজ্যিক কাজে ব্যবহারের মাধ্যমে বেকারত্ব দুরিকরণের পাশাপাশি নিজেদের আয় বাড়িয়ে ভূর্তুকি কমিয়ে আনতে বা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. খোরশেদ আলম, রাজীব সেন প্রিন্স, নুর মোহাম্মদ রানা, ভুপেন দাশ, বশির আল মামুন, নুরুদ্দিন খান সাগর, নজরুল ইসলাম, এম আর আমিন, আব্দুল মতিন চৌধুরী রিপন, গিয়াস উদ্দিন লিটন, শেখ মুরাদ, আরাফাত কাদের, হাসান সৈকত, রাকিব উদ্দিন, শ্রমিকদলের মনোয়ারা বেগম, আব্দুল আউয়াল, সাংবাদিক গিয়াস উদ্দিন লিটন, শেখ মুরশেদ আলম, জাহাঙ্গীর আলম, মোস্তফা জাহেদ, জাহিদুল ইসলাম, মাজহার রানা, মো. আলমগীর, মঞ্জুর মোর্শেদ রনি, মিলাদ উদ্দীন মুন্না, মজিব উল্লাহ তুষার, হুমায়ুন কবির হিরু, মো. এরশাদ, আবুল হাসনাত মিনহাজ, গাজী গোফরান, আব্দুল আউয়াল মুন্না, পরিতোষ বড়ুয়া রানা প্রমূখ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!