হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি সরবরাহে অনিয়মের অভিযোগে এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে মুচলেকাও নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযানের ঘটনায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে জ্বালানি বিপণনে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
অপরাধ
রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫৮৮৭ বার
রাণীশংকৈলে মিটারে কারচুপি ধরা পড়ল: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
2 hours আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
3 hours আগে

Leave a Reply