হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ তানভীর হাসান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তানভীর হাসান বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অপরাধ
রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৬৯৫৩ বার
রাণীশংকৈলে মধ্যরাতের অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ১
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
2 hours আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
3 hours আগে

Leave a Reply