হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

রাজারহাটে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৯ বার

জাহিদ হাসান, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাপাডাঙ্গা গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী কিশোরীদের মাঝে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবক আজিজুর রহমান, হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ইউপি সদস্য মোছা. জেসমিন বেগম উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। শেষে অতিথিরা কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!