মোঃ জাহিদ হাসান, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, মাওলানা মোঃ নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম সোহেল, আব্দুস সালাম ও গোলজার হোসেন সহ উপজেলা জামায়াতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য এক মারাত্মক হুমকি স্বরূপ। মাদকের এই সর্বগ্রাসী বিস্তার রোধে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে আরও কার্যকর ভূমিকা পালন করার জন্য তারা গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সর্বদা সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যুব সমাজকে সুস্থ, নৈতিক ও আদর্শিক জীবন গড়ে তুলতে হবে। তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব।
উক্ত আলোচনা সভায় রাজারহাট উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শেষাংশে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
আইন ও পরামর্শ
রাজারহাটে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: 1 July 2026, 02:23 AM
পড়া হয়েছে: ৪০০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গাামারীতে একাধিক এনআইডি ও দ্বৈত কাবিনের অভিযোগ: খোরপোষ আদায়ে প্রতারণার চেষ্টা আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী।
56 minutes আগে
সিসিটিভি ফুটেজে মিলল সূত্র, ১৬ বছরের কিশোর অটোরিকশাচালক হত্যা মামলার রহস্য উদঘাটন; গ্রেপ্তার ১
21 hours আগে

Leave a Reply