রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন চার্চ ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
দিবসটি উপলক্ষে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকার চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি সিটি চার্চসহ নগরীর অন্যান্য চার্চ ও উপাসনালয়েও যিশু খ্রিস্টের জন্মদিন স্মরণে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
বড়দিনকে কেন্দ্র করে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোও উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় সংগীত পরিবেশন, ঘরবাড়ি আলোকসজ্জা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।
ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী বিভাগীয় ধর্মপ্রদেশের প্রধান বিশপসহ মহানগর ও জেলার বিভিন্ন গির্জার প্রধানরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দিন উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে নগরীর চার্চগুলোতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাতীয়
রাজশাহীতে উৎসবের আমেজে শুভ বড়দিন পালিতবিশেষ প্রার্থনা, ধর্মীয় আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর খ্রিস্টান পল্লী
প্রকাশ: 25 December 2025, 06:12 PM
পড়া হয়েছে: ৩৬২২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
7 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply