হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য মিছিল ও পথসভা

প্রকাশ: 8 July 2026, 07:38 PM পড়া হয়েছে: ১০১ বার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে -এর উপজেলা শাখা।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলা শহরের কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল মাস্টার এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং দেশব্যাপী জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

সমাবেশে উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম আগামী রংপুর বিভাগীয় মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!