খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫) তার বাবা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা সড়কে পড়ে গুরুতরভাবে মাথায় আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত প্রাইভেটকারটি শনাক্ত করা হয়।
গত ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে সদর থানার করোনেশন স্কুলের পেছনে একটি বাড়ির গ্যারেজ থেকে নীল রঙের একটি সেডান (টয়োটা, মডেল ২০১৬, রেজি: খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭) উদ্ধার করা হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রাইভেটকারটির চালক মো. আহাদ শেখ সৈকত (২৬)-কে খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অপরাধ
মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, চালক গ্রেফতার
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০৬২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply