নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি মুদি দোকানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঝাড়ঘরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পাশের গলিতে সন্দেহজনক মালামাল পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে কাগজের কার্টুনে রাখা ৬টি ককটেল, ৪টি পেট্রোল বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৪০০ গ্রাম রাসায়নিক পদার্থ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের ডিএডি আশরাফুল আলম জানান, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রী নিরাপত্তাজনিত কারণে মুদি দোকানের পূর্ব পাশে সরিষা ক্ষেতে অবস্থিত ফাঁকা স্থানে নিয়ে ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।
অপরাধ
মুদি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় ৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার, র্যাবের অভিযান
প্রকাশ: 11 February 2026, 08:20 PM
পড়া হয়েছে: ২৬০৯ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 hour আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply