হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

মানিকগঞ্জ-৩ আসনের এমপি আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে শপথ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২ বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ তিন হাজার একশত তিন ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। স্বাধীনতার পর এই প্রথম এ আসন থেকে একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন আফরোজা খানম রিতা। তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, আন্দোলন-সংগ্রামে একজন সাহসী নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব ছিল আপসহীন ও দৃঢ় অবস্থানের প্রতীক, যা তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে।
মন্ত্রিত্ব ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মন্ত্রীত্ব পাওয়ায় জেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। বিশেষ করে শিল্পকারখানা স্থাপন, নদীভাঙন রোধ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন স্থানীয়রা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই বড় ব্যবধানে জয় লাভ করেন আফরোজা খানম রিতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক লাখের বেশি ভোটের ব্যবধান মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয়, যা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!