মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের প্রতি ভালোবাসা অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, “মানিকগঞ্জের মানুষ বারবার প্রমাণ করেছে—তারা ধানের শীষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে।”
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে যদি কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের ওপর জুলুম, হয়রানি কিংবা কষ্ট করে থাকে, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আফরোজা খানম রিতা বলেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে এবং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, “জনগণের মতামত ও অধিকারকে উপেক্ষা করে কোনো রাজনীতি নয়। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “জনগণের পাশে থাকাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। জনগণের সঙ্গে প্রতারণা নয়, বরং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির এই আন্দোলন ও সংগ্রাম।”
গণসংযোগ ও পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয়
মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসে— আফরোজা খানম রিতা
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৭৮৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল)উদ্ধার
21 hours আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের আসামিদের পুনর্বহাল চেষ্টায় বিদ্যালয়ে উত্তেজনা,আপিল গোপন রেখে যোগদানের চেষ্টা, শিক্ষক-অভিভাবকদের তীব্র প্রতিবাদ
2 days আগে

Leave a Reply