হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভোলায় বেদে পল্লীর জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

প্রকাশ: 9 August 2026, 06:28 PM পড়া হয়েছে: ১৫ বার

আফলাম মাহমুদ রাসেল, ভোলা:
দ্বীপ জেলা ভোলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুইসগেট সংলগ্ন মেঘনা নদীর তীরে বসবাসকারী বেদে সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’।

নদী ও প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করছেন বেদে পল্লীর বাসিন্দারা। নদীই তাদের ঘর, আর মাছ ধরাই তাদের প্রধান জীবিকা। তবে জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথের পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং মাছের সংকটের কারণে দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে তাদের জীবন-জীবিকা।

শনিবার (৮ আগস্ট) বেদে পল্লীর শতাধিক মানুষের সঙ্গে সময় কাটান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সদস্যরা। এ সময় তারা বেদে সম্প্রদায়ের মানুষের জীবনযাপন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। বেদে সম্প্রদায়ের মানুষও আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বেদে পল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়রা সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকা বেদে সম্প্রদায়ের মানুষের পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!