হোম / জাতীয়
জাতীয়

ভূরুঙ্গামারী-ঢাকা বাস ডে এন্ড নাইট কোচ সার্ভিস  পুনরায়  চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪১ বার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস পুনরায় চালুর দাবিতে শনিবার উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগন ও উপজেলা বিএনপির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্ধারীঝাড় এলাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাস সার্ভিস বন্ধ থাকায় সীমান্তবর্তী এ উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব  শহিদুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার , ইফতেখারুল ইসলাম শ্যামা, কাজী  নিজাম উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে ডে অ্যান্ড নাইট কোচ সার্ভিস চালুর দাবি জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!