হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ নারীসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯৬৫ বার

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবা টেবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আদারীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানাগেছে, সোমবার ( ১৩ এপ্রিল ) বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবী এর নেতৃত্বে একটি দল উপজেলার সদর ইউনিয়নের কামাত আদারীয়া গ্রামে অভিযান চালিয়ে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।গ্রেফতারকৃতরা হলো কামাত আঙ্গারিয়া গ্রামের আল আমিন এর স্ত্রী জেসমিন আক্তার জেমি (৩০), একই গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল হক (৪৬), লোকমান হোসেনের ছেলে আব্বাস আলী (৩৮) ও বাগভান্ডার গ্রামের শুক্কুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।আটককৃত মাদক দ্রব‍্যের আনুমানিক বাজার মূল্য ৯০,হাজার) টাকা ।ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। বুধবার তাদেরকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!