হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: 23 November 2026, 10:31 PM পড়া হয়েছে: ৫৬ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি কে এম আরিফুল ইসলাম ওরফে শুভকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

গত ২২ নভেম্বর দিবাগত রাত ১০ টায় আন্ধারীঝাড় এলাকা থেকে এসআই জাহিদের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার (২৩ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর মামলায় পেনাল কোড, ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় দায়ের করা অভিযোগের তদন্তে কে এম আরিফুল ইসলাম ওরফে শুভকে আসামি হিসেবে পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কে এম আরিফুল ইসলাম ওরফে শুভ ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার কাজী আল আমিন ও মোছাঃ আবেদা বেগমের ছেলে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মামলার তদন্তে প্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। অপরাধের ধরন কিংবা ব্যক্তির রাজনৈতিক পরিচয় যা-ই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমান। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!