ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কোমলমতি শিশুদের লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সুস্থ্য দেহ ও সুন্দর মন শিশুদের লেখাপড়ায় আকৃষ্ট ও আগ্রহী করে গড়ে তুলবে। সোমবার দুপুর বারোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলার শুভ উদ্বোধ করে প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান। উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ওসি আজিম উদ্দিন,শিক্ষক নেতা ফেরদৌস হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন,সুস্থ্য জাতী গঠন ছাড়া দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি খেলাধুলার পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ফাইনাল খেলায় বালক গ্রুপে বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটেশ^রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে সতীপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিচ্ছে।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৪৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
6 minutes আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
51 minutes আগে

Leave a Reply