ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি |
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও ইস্কাপ সিরাপসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই জাহেদুল ইসলাম-এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বানিয়াটারী গ্রামের মৃত দিদার শেখের ছেলে (৪৫) কে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন ও ১ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন ‘নাইট রাইডার’ মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
অভিযান চলাকালে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে একই দিন দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে এসআই হারুন অর রশীদ -এর নেতৃত্বে পুলিশের আরেকটি দল পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মধ্য ভরতের ছড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে (৪৮), মৃত আশরাফ উদ্দিনের ছেলে (৪৬) এবং চর বলদিয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজলু মিয়ার শার্টের পকেট থেকে ৬ পিস, শফিকুল ইসলামের কোমর থেকে ৩ পিস এবং হাবিবুর রহমানের শার্টের পকেট থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। এসময় তাদের ব্যবহৃত একটি রেভো ও একটি উইনস্টার বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

Leave a Reply