হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে এসিড সন্ত্রাস মামলায় মজাহার আলী গ্রেফতার

প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২০৬ বার
ভূরুঙ্গামারীতে এসিড সন্ত্রাস মামলায় মজাহার আলী গ্রেফতার
ভূরুঙ্গামারীতে এসিড সন্ত্রাস মামলায় মজাহার আলী গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর এসিড সন্ত্রাস সংক্রান্ত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের মৃত লালপরা শেখের পুত্র মোঃ আফজাল হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র বজলু মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২২ নভেম্বর ২০২৫ ইং বজলু মিয়া ও তার সহযোগীরা বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে ভুক্তভোগীর দখলীয় জমিতে থাকা ঘর ভাঙচুর করে এবং সেখানে নতুন করে ঘর উত্তোলনের চেষ্টা করে। এ সময় আফজাল হোসেনের চাচি জহিরন বেগমের ওপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর ভুক্তভোগী আফজাল হোসেন বাদী হয়ে গত ২৫ নভেম্বর ২০২৫ ইং ভূরুঙ্গামারী থানায় এসিড অপরাধ দমন আইন, ২০০২ এর ৫(ক)/৫(খ)/৭ ধারাসহ বাংলাদেশ দন্ড বিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/১১৪ ধারায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটির নং ২২, তারিখ ২৫/১১/২০২৫।মামলায় আসামীরা জামিন না নিয়েই গত ২ ফেব্রুয়ারি (সোমবার) অভিযুক্তরা পুনরায় বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের প্রস্তুতি নিতে গেলে বিষয়টি জানতে পেরে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত মামলার এজাহারনামীয় ২ নং আসামি মোঃ মজাহার আলী (৫৮)-কে ঘটনাস্থলের নিকট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজাহার আলী কচাকাটা থানার উত্তর বলদিয়া গ্রামের মৃত সিতাব আলীর পুত্র।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এসিড সন্ত্রাসের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!