হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশ: 24 June 2026, 11:59 PM পড়া হয়েছে: ৩৮ বার
Oplus_16908288

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে সড়ক দুর্ঘটনায় তছিরন বেওম (স্থানীয়ভাবে ‘বুড়ি’ নামে পরিচিত) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে  পাটেশ্বরী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত তছিরন বেওমের স্বামীর নাম আমিনুর ইসলাম। তিনি ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে এ বিষয়ে থানা পুলিশ অবগত নয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!