হোম / অপরাধ
অপরাধ

ভুরুঙ্গামারীতে ছিনতাই চেষ্টায় কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম, জড়িত যুবক গ্রেফতার

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৯৮ বার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ছিনতাইয়ের সময় কাঁচামাল ব্যবসায়ী করিম উদ্দিন (৬৫)-কে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় হেলাল মিয়া (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভুরুঙ্গামারী বাজার থেকে বাড়ি ফিরছিলেন জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা করিম উদ্দিন। পথে ৪-৫ জন অজ্ঞাত ছিনতাইকারী তাকে অনুসরণ করে।

উপজেলার সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাঁশঝাড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়।

এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর ভুরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে। , ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় প্রকাশ্য ও গোপন অভিযান চালিয়ে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেনের ছেলে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টিউবওয়েলের গর্ত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!