হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভুরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব অনুষ্ঠিত

প্রকাশ: 16 September 2026, 11:08 PM পড়া হয়েছে: ১৩৮ বার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভুরুঙ্গামারী থানার আয়োজনে অনুষ্ঠিত বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন ও ক্রীড়া শিক্ষক গণেশ চন্দ্র প্রসাদ।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব-২০ বছর বয়সী আগ্রহী, মেধাবী ও উদ্যমী খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। বাছাই পর্বের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করে দল গঠন করা হবে। চ্যাম্পিয়নশিপে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১০টি কাবাডি দল অংশগ্রহণ করছে।

ওসি আজিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার, অপরাধপ্রবণতা কমানো এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে এ আয়োজন ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!