ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এক হতদরিদ্র এতিম শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছেন। রবিবার (৯ মার্চ) তিনি শিক্ষার্থী মোঃ নয়ন মিয়ার পড়াশোনার জন্য আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
জানা যায়, নয়ন মিয়া উপজেলার –এর মৃত মোঃ মিজানুর রহমানের ছোট ছেলে। প্রায় চার বছর আগে তার পিতা মৃত্যুবরণ করার পর পরিবারে নেমে আসে দারিদ্র্যের কালো ছায়া। সংসারের অভাব-অনটনের মধ্যেও ছোট্ট নয়নের স্বপ্ন কোরআনে হাফেজ হওয়া।
পিতার মৃত্যুর পর নয়নের মা অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালান। সেই কষ্টের মাঝেও তিনি ছেলেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করান, যাতে সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে একজন হাফেজ হতে পারে।
সম্প্রতি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের নজরে আসে। এরপর তিনি মানবিক উদ্যোগ নিয়ে ৯ মার্চ এতিম শিক্ষার্থী নয়ন মিয়ার পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ইউএনও শাহাদাত হোসেন বলেন, সমাজে অনেক মেধাবী ও স্বপ্নবাজ শিক্ষার্থী রয়েছে যারা শুধুমাত্র দারিদ্র্যের কারণে পিছিয়ে পড়ছে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষরা এগিয়ে এলে এমন হতদরিদ্র শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
স্থানীয়দের মতে, উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এতে করে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নতুন আশার আলো জাগবে।
কুড়িগ্রাম
ভুরুঙ্গামারীতে এতিম শিক্ষার্থী নয়ন মিয়াকে ইউএনও’র শিক্ষা সহায়তা
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৬৪০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
2 hours আগে
ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
5 hours আগে

Leave a Reply