হোম / অপরাধ
অপরাধ

বিজিবির অভিযানে পানছড়ি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৫১৩ বার


খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়িমুখ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ৩ বিজিবি লোগাং জোন।
বিজিবি সূত্র জানায়, রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে ৩ বিজিবির আওতাধীন সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা।
তবে অভিযানকালে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে ৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষ।
স্থানীয়দের মতে, বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকটাই কমে আসছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!