হোম / জাতীয়
জাতীয়

বড়াইগ্রামের ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় সাংবাদিকের উদ্যোগে অনুদান প্রদান

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৯২৬৯ বার
বড়াইগ্রামের ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় সাংবাদিকের উদ্যোগে অনুদান প্রদান
বড়াইগ্রামের ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় সাংবাদিকের উদ্যোগে অনুদান প্রদান

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর এতিমখানা ও কওমী মাদ্রাসায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এতিমখানার পরিচালক মাওলানা রহমতুল্লাহর হাতে এসব সামগ্রী তুলে দেন।
সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ জানান, গত রাতে এক সহকর্মীর ফেসবুক পোস্টের মাধ্যমে এতিমখানার প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে তার কিছু ছোট ভাইয়ের সহযোগিতায় এতিম শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে তা প্রদান করা হয়।
এ সময় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাংবাদিক মকলেস গাজী, বড়াইগ্রামের কণ্ঠস্বর অনলাইন পেইজের স্বত্বাধিকারী বেলহাজ উদ্দিন বাঁধন সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুদান পেয়ে এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!