হোম / অপরাধ
অপরাধ

বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ ভুরুঙ্গামারীর দম্পতি আটক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৬ বার


বগুড়া প্রতিনিধি:
নিয়মিত গাড়ি তল্লাশির সময় ৩২ কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর এক দম্পতিকে  আটক করেছে পুলিশ।
আটককৃতরা ব্ হলেন কুড়িগ্রাম জেলার উপজেলার থানাঘাট এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত তফসের আলীর পুত্র মোঃ সৈকত আলী ও তার স্ত্রী মোছাঃ আবেদা বেগম।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে তিনি বাসযোগে ঢাকায় যাওয়ার পথে বগুড়া  সদর থানার ওসির নেতৃত্বে পরিচালিত নিয়মিত চেকিং অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হন। এ সময় তার বহনকৃত মালামাল তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!