ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইনসহ উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
কুড়িগ্রাম
ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের অবস্থান কর্মসূচি
প্রকাশ: 23 June 2026, 06:03 PM
পড়া হয়েছে: ২৭২৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
জয়পুরহাটের রম্বু ইউনিয়ন পরিষদে সকাল ১০টার অফিস, প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতি দুপুর ১টা ৩৭ মিনিটে।
10 hours আগে
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ
19 hours আগে

Leave a Reply