ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালানো তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিনজন ট্রলি চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অপরাধ
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড
প্রকাশ: 4 January 2026, 11:35 PM
পড়া হয়েছে: ১০৭৮০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
33 minutes আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply