হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর ভুল: নির্বাচন কমিশন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ পড়া হয়েছে: ২০৭২ বার


ঢাকা প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করার কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। শুক্রবার (৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের মাধ্যমে ইসির পাঠানো প্রেস নোটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত সংক্রান্ত যে সংবাদ সম্প্রচারিত হয়েছে, তা বিভ্রান্তিকর ও ভুল। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এসব সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার জন্য ইসি অনুরোধ জানিয়েছে।
এর আগে, ৫ জানুয়ারি পাবনা-১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত ২৪ ডিসেম্বরের সংশোধিত ইসি বিজ্ঞপ্তির কিছু অংশ আপিল বিভাগ স্থগিত করেছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদকে উদ্ধৃত করে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত হওয়ার খবর প্রকাশিত হলেও তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এই দুটি আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’
ইসি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!