মানিকগঞ্জ প্রতিনিধি:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া ফেরিঘাট-দৌলতদিয়া ফেরিঘাট। প্রতিদিন এই নৌরুট দিয়ে হাজারো যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে থাকে। যাত্রীদের দুর্ভোগ কমাতে চলতি অর্থবছরে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩২ লাখ ৭০ হাজার ৮৫২ টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল ট্রেডার্স। তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে মানসম্মত উপকরণের পরিবর্তে নিম্নমানের ইটের আধলা ও কমদামি সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজে অনিয়মের কারণে গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসার পর ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত বালু দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেছে।
এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধ
পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
প্রকাশ: 27 May 2026, 02:04 AM
পড়া হয়েছে: ২৩৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 day আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply