হোম / অপরাধ
অপরাধ

পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক ডিজি আটক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১৭০ বার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  (সিআরআই) সাবেক মহাপরিচালক-ডিজি সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫মে)  দুপুরের দিকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

এ সময় তার কাছে পাওয়া যায় মোট সাতটি পাসপোর্ট। এরমধ্যে রয়েছে দুইটি কূটনৈতিক পাসপোর্ট। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনে ছিলেন। তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

এ ব্যাপারে রাত ১০টার দিকে পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, “ তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। পাটগ্রামের দহগ্রাম এলাকায় তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশ  আটক করে থানা হেফাজতে নেয়। পরে সেখান থেকে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!