নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ফেব্রুয়ারী রবিবার বিকেল ৩টায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি ফুটবল মাঠে ২৫,কুড়িগ্রাম-১আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আমীর আজিজুর রহমান সরকার, সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান মিয়া,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস এর নেতা কর্মী।
আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তার বক্ত্যবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন দেয়।
এনিসিপির কুড়িগ্রাম এর সমন্নয়ক
মাহফুজুল ইসলাম কিরন বলেন, তিনি শাপলা কলি প্রতীকের প্রার্থী ছিলেন, তিনি জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে তার প্রাথীতা প্রত্যাহার করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক পৌর আমীর
মাওলানা আফজাল হোসেন, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, পৌর সেক্রেটারি বেলাল মাস্টার,জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,
খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, স্কুল, কলেজ,মাদ্রাসা, রাস্তা,ব্রীজ,হাসপাতালে সু চিকিৎসার ব্যবস্থা সহ দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন।

Leave a Reply