হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত।

প্রকাশ: 11 November 2026, 02:08 AM পড়া হয়েছে: ৯৩৭ বার

রফিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন স্কুল মাঠে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল বর্মন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, বয়ঃসন্ধিকাল প্রত্যেক শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়ে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন ঘটে। তাই এসব পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা অর্জনের পাশাপাশি আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ, সময়ের যথাযথ ব্যবহার, পড়াশোনায় মনোযোগ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলার বিষয়ে এখন থেকেই সচেতন হতে হবে। পাশাপাশি সুস্থ সম্পর্ক বজায় রাখা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও ভালো অভ্যাস চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা, নৈতিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কেও সচেতন হতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক ও মোটিভেশনাল সেমিনার শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!